দুর্গাপুজো উদ্যোক্তাদের ৫০,০০০ টাকা অনুদানের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী - The News Lion

দুর্গাপুজো উদ্যোক্তাদের ৫০,০০০ টাকা অনুদানের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী




দি নিউজ লায়ন ;   দুর্গাপুজোর আয়োজনে  যেন কোনও ত্রুটি না থাকে তাই পুজো উদ্যোক্তাদের ৫০,০০০ টাকা করে অনুদান ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।  একই সঙ্গে ফান্ডে টান বুঝেই একাধিক করে ছাড় ঘোষণা করেছেন। দিতে হবে না পুরকর, দমকল কর। বিদ্যুৎ ক্ষেত্রেও ৫০ শতাংশ ছাড় দেওয়া হয়েছে।  


কলকাতার নেতাজি  ইন্ডোর স্টেডিয়ামে পুজো উদ্যোক্তাদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুজো  কমিটিগুলিকে ৫০,০০০ টাকা করে অনুদান দেওয়ার কথা ঘোষণা করেন । করোনা আবহে অত্যন্ত সংকটে মধ্যে রয়েছে ক্লাবগুলি। বিজ্ঞাপন বেশি পাচ্ছে না। পাওয়া যাচ্ছে না স্পনশরশিপও। এই ফান্ড সংকট কাটাতে পুজো কমিটিগুলিকে  অনুদান দেওয়ার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।  


 পাশাপাশি রাজ্যের উৎসবে কারোর আনন্দে যাতে কমতি না হয় সেকারণে আশা কর্মীদের ১০০০ টাকা বেতন বাড়ানোর কথা ঘোষণা করেছেন। এছাড়া সিভিক ভলেন্টিয়ার, গ্রিন পুলিসদেরও ১০০০ টাকা করে বেতন বাড়ানো হয়েছে। অঙ্গনওয়াড়ি কর্মীদের অবসরে এককালীন ৩ লক্ষ টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেছেন মমতা। একই সঙ্গে করোনার কারণে চরম আর্থিক সংকটে থাকা হকারদের ২০০০ টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। 


 দুর্গাপুজোর মধ্যে করোনা সংক্রমণ বাড়তে পারে সেকারণে স্বাস্থ্য দফতরের হেল্পলাইন নম্বর যেন সক্রিয় থাকে সেই নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে স্বাস্থ্য দফতরের ভলেন্টিয়ার বাড়ানোর নির্দেশও দিয়েছেন তিনি। হাসপাতালগুলিকেও এই সময় একটু বেশি তৎপর থাকার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.